প্রজন্মের জাগরণ
শিল্পের ছোঁয়া আন্দোলনে
ভবনের চিলেকোঠায় জ্বলছে প্রদীপ। সেই প্রদীপ কাগজের ঠোঙায় ভরা। প্রদীপের পর প্রদীপ সাজিয়ে সেখানে লেখা, ‘যুদ্ধাপরাধীর ফাঁসি চাই’। শুধু প্রদীপে নয়, চারুকলার সামনে রাজপথে, করিডরে, ফুটপাতে নানা রঙে লেখা এই দাবি। জনমানুষের সোচ্চার আন্দোলনকে নান্দনিক আর শৈল্পিক করার দায়িত্বটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা পালন করছে ক্লান্তিহীন।
উৎসব, পার্বণে কিংবা দাবি আদায়ের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা এগিয়ে থাকেন বরাবরই। এবারও পিছিয়ে নেই তাঁরা। অবিরাম চলছে তাঁদের কর্মযজ্ঞ। একদিকে শাহবাগ আর অন্যদিকে টিএসসি পর্যন্ত ছড়িয়ে থাকা আন্দোলনস্থলকে সাজিয়েছেন প্রতিবাদী চিত্র এঁকে।
উৎসব, পার্বণে কিংবা দাবি আদায়ের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা এগিয়ে থাকেন বরাবরই। এবারও পিছিয়ে নেই তাঁরা। অবিরাম চলছে তাঁদের কর্মযজ্ঞ। একদিকে শাহবাগ আর অন্যদিকে টিএসসি পর্যন্ত ছড়িয়ে থাকা আন্দোলনস্থলকে সাজিয়েছেন প্রতিবাদী চিত্র এঁকে।
মাথায় ঝুঁটি চুল, মুখে দাড়ি। চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের ছাত্র পারভেজ হাসান শাহবাগের রাজপথে একান্তমনে আঁকছিলেন মানবতাবিরোধীদের ব্যঙ্গচিত্র। তাঁকে ঘিরে বসে রয়েছেন জনা বিশেক তরুণ-তরুণী। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগান দিচ্ছেন সমস্বরে।
শুধু পারভেজই নন। শাহবাগের আন্দোলনে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন এমন অনেক তরুণ চারুশিল্পী। এঁরা কেউ আন্দোলনকারীদের গায়ে লিখে দিচ্ছেন প্রতিবাদী কথা। কেউ লিখে দিচ্ছেন ব্যানার আর কেউ বা যুদ্ধাপরাধীদের ব্যঙ্গাত্মক ছবি এঁকে দিচ্ছেন।
ছাপচিত্র বিভাগের মাস্টার্সের ছাত্র জুয়েল এ রব বলেন, মঙ্গলবার আন্দোলন শুরুর দিন থেকেই তাঁরা কাজ করে যাচ্ছেন। ওই দিন রাতেই চারুকলার বিভিন্ন হলের শিক্ষার্থীরা এক হয়ে চলে আসেন শাহবাগ মোড়ে। সঙ্গে সঙ্গে কাদের মোল্লার চারটি কুশপুত্তলিকা বানিয়ে ফাঁসির দড়ি দিয়ে ঝুলিয়ে দেন মোড়ের চারটি ল্যামপোস্টে।
দ্বিতীয় দিন বেলা ১১টা থেকে শুরু হয় চারুকলার সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াস। শাহবাগ মোড়ে ৬০ ফুট দীর্ঘ ও সাত ফুট প্রস্থের তিনটি ক্যানভাসে প্রতিবাদী চিত্র অঙ্কন করেন। ওই দিনই শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত রাজপথে প্রতিবাদী চিত্র অঙ্কন শুরু করেন তাঁরা। এ কাজ শেষ হয় তৃতীয় দিন। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যায়ই তাঁরা বের করছেন মশাল মিছিল।
গতকাল চারুকলা অনুষদের মূল ফটক দিয়ে ঢুকে কিছু দূর যেতেই দেখা যায়, কিছু শিক্ষার্থী বসে ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’ লেখা ছোট ছোট লাল পতাকা বানাচ্ছেন। পাশেই কথা হয় অনুষদের সাবেক শিক্ষার্থী বিবেকানন্দ রায়ের সঙ্গে। তিনি বলেন, এমন ২০ হাজার পতাকা বানানো হচ্ছে, যা আন্দোলনে অংশ নিতে আসা তরুণ-তরুণীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে।
প্রথম আলো-১১.০২.১৩ সোমবার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন