বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৩


এখন কফিপান নয়! 
সমকাল ডেস্ক
কফি শরীর-মন চাঙ্গা করে, ডায়াবেটিসের ঝুঁকি কমায়, স্মৃতিশক্তি বাড়ায়_ এমন নানাবিধ গুণের কথা আমরা এতদিন জেনেছি। নতুন এক গবেষণায় হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যবিজ্ঞানীরা। তাদের মতে, গর্ভাবস্থায় প্রতিদিন দুই মগ কফি খেলেই কম ওজনের শিশু জন্ম নেওয়ার ঝুঁকি বাড়ে। কফির কারণে গর্ভাবস্থা দীর্ঘায়িতও হতে পারে। সম্প্রতি এ নিয়ে নরওয়ের বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণার ফল বিএমসি মেডিসিন সাময়িকীতে
প্রকাশিত হয়েছে। খবর দি ইনডিয়ান এক্সপ্রেস ও ডেইলি মেইলের।
কফির মূল উপাদান ক্যাফেইন একটি উত্তেজক পদার্থ। মায়ের গ্রহণ করা পুষ্টি ও অক্সিজেনের মতোই এ ক্যাফেইন নাড়ির বাধা উপেক্ষা করে ভ্রূণে চলে যায়। কিন্তু ক্যাফেইন গ্রহণ করার মতো পাচক রস বা এনজাইম ভ্রূণের থাকে না। তাই বিশ্ব খাদ্য সংস্থা গর্ভাবস্থায় দৈনিক ৩০০ মিলিগ্রামের কম ক্যাফেইন গ্রহণের পরামর্শ দিয়েছে। কোনো কোনো দেশে সর্বোচ্চ ২০০ মিলিগ্রামের সুপারিশ করা হয়েছে। এ পরিমাণ ক্যাফেইন থাকে ছোট্ট এককাপ কফিতেই। এ ভিত্তিতে দুই মগ কফি পানই গর্ভাবস্থায় ক্ষতিকর।
বিশ্ব খাদ্য সংস্থার এ সতর্কতার ভিত্তিতে নরওয়ের ইনস্টিটিউট অব পাবলিক হেলথের গবেষকরা ১০ বছরে ৬০ হাজার গর্ভবতী মায়ের খাদ্যাভ্যাস ও সন্তান জন্মদানের বিস্তারিত তথ্য পর্যবেক্ষণ করেন। ওইসব মা কফি, চা, কোমল পানীয়, এমনকি কেক, চকোলেট জাতীয় মিষ্টি খাবার থেকে কতটুকু ক্যাফেইন গ্রহণ করেন, তা হিসাব-নিকাশ করে গবেষকরা দেখতে পান, ক্যাফেইন গর্ভবতী মায়ের জন্য ধূমপানের মতোই ক্ষতিকর এবং এতে জন্ম নেওয়া শিশুর ওজন অপেক্ষাকৃত কম থাকে।
গবেষক দলের প্রধান সুইডেনের সালজরেনস্কা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ড. ভেরেনা সেনজিপেল বলেন, শুধু কফির ক্যাফেইনই নয়, চা, চকোলেটসহ অন্যসব খাবারে থাকা ক্যাফেইনও একই রকম ক্ষতিকর।

চাঁদের প্রাচীন শিলায় পানি

undefined
সমকাল ডেস্ক
চাঁদের পাথুরে মাটিতে পানির নিদর্শন পেয়েছেন বিজ্ঞানীরা। অ্যাপোলোর চন্দ্রাভিযানে সংগৃহীত প্রাচীনতম শিলাখণ্ডে পানি থাকার প্রমাণ মিলেছে। বিজ্ঞানীদের এ নতুন আবিষ্কারের মানে, চাঁদে এক সময় পানি ছিল এবং বিবর্তনে সে পানি উধাও হলেও তার চিহ্ন লোপ পায়নি। আমেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ নিয়ে বিস্তর গবেষণা করেছেন। গবেষণাপত্রটি রোববার 'নেচার জিওসায়েন্স' সাময়িকীতে
প্রকাশিত হয়েছে। খবর দি স্পেস রিপোর্টার, পিটিআই ও দি ইন্ডিয়ান এক্সপ্রেসের।
গবেষণালব্ধ তথ্যে দেখা গেছে, চন্দ্রপৃষ্ঠে যে শক্ত ক্রিস্টাল মাটি রয়েছে, তা আদতে ম্যাগমার এক ধরনের খনিজ পরিবর্তিত রূপ। চাঁদ সৃষ্টির প্রথম দিকে চন্দ্রপৃষ্ঠে তরল ম্যাগমা সমুদ্রের মতো প্রবাহিত হতো। এ তরল ম্যাগমার প্রবাহ থেকে তৈরি বিশেষ ধরনের কেলাসিত খনিজ প্লাগিওক্লেস ফেলডসপার চন্দ্রশিলার মূল উপাদান। বিজ্ঞানীদের মতে, চাঁদের শিলায় ৯০ শতাংশই প্লাগিওক্লেস ফেলডসপার।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, ইনফ্রারেড স্পেকট্রোস্কপি পদ্ধতি ব্যবহার করে চাঁদের শিলার প্লাগিওক্লেস ফেলডসপার পরীক্ষা করে দেখা গেছে, এতে ১০ লাখ ভাগের ৬ ভাগ পানি।
গবেষক দলের অন্যতম ইউসু ঝাং বলেন, চাঁদের এ পানি তরল নয়। তবে খনিজটি হাইড্রোক্সিল (পানি) জাতীয়।
গবেষণাপত্রের লেখক নটর ডেম বিশ্ববিদ্যালয়ের হেজিউ হুই বলেন, অ্যাপোলোর সংগৃহীত চন্দ্রশিলা পরীক্ষা করে আমরা হাইড্রোক্সিল গ্রুপের খনিজটি শনাক্ত করেছি। এ হাইড্রোক্সিল গ্রুপের উপস্থিতি মানে চন্দ্রপৃষ্ঠে ম্যাগমা সাগর প্রবাহের আগে পানির সাগরই প্রবাহিত ছিল। ম্যাগমার প্রবাহ এসে পানির প্রবাহকে নিশ্চিহ্ন করে দেয়। ১৯৭১ সালের ১ আগস্ট অ্যাপোলো-১৫ মিশনের কমান্ডার ডেভিড আর স্কট চাঁদের ওই শিলাখণ্ডটি সংগ্রহ করে পৃথিবীতে আনেন। ভূতাত্তি্বকদের মতে, চাঁদের ওই শিলাখণ্ডটি ৪০০ কোটি বছরের পুরনো।


চাঁদের প্রাচীন শিলায় পানি

undefined
সমকাল ডেস্ক
চাঁদের পাথুরে মাটিতে পানির নিদর্শন পেয়েছেন বিজ্ঞানীরা। অ্যাপোলোর চন্দ্রাভিযানে সংগৃহীত প্রাচীনতম শিলাখণ্ডে পানি থাকার প্রমাণ মিলেছে। বিজ্ঞানীদের এ নতুন আবিষ্কারের মানে, চাঁদে এক সময় পানি ছিল এবং বিবর্তনে সে পানি উধাও হলেও তার চিহ্ন লোপ পায়নি। আমেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ নিয়ে বিস্তর গবেষণা করেছেন। গবেষণাপত্রটি রোববার 'নেচার জিওসায়েন্স' সাময়িকীতে
প্রকাশিত হয়েছে। খবর দি স্পেস রিপোর্টার, পিটিআই ও দি ইন্ডিয়ান এক্সপ্রেসের।
গবেষণালব্ধ তথ্যে দেখা গেছে, চন্দ্রপৃষ্ঠে যে শক্ত ক্রিস্টাল মাটি রয়েছে, তা আদতে ম্যাগমার এক ধরনের খনিজ পরিবর্তিত রূপ। চাঁদ সৃষ্টির প্রথম দিকে চন্দ্রপৃষ্ঠে তরল ম্যাগমা সমুদ্রের মতো প্রবাহিত হতো। এ তরল ম্যাগমার প্রবাহ থেকে তৈরি বিশেষ ধরনের কেলাসিত খনিজ প্লাগিওক্লেস ফেলডসপার চন্দ্রশিলার মূল উপাদান। বিজ্ঞানীদের মতে, চাঁদের শিলায় ৯০ শতাংশই প্লাগিওক্লেস ফেলডসপার।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, ইনফ্রারেড স্পেকট্রোস্কপি পদ্ধতি ব্যবহার করে চাঁদের শিলার প্লাগিওক্লেস ফেলডসপার পরীক্ষা করে দেখা গেছে, এতে ১০ লাখ ভাগের ৬ ভাগ পানি।
গবেষক দলের অন্যতম ইউসু ঝাং বলেন, চাঁদের এ পানি তরল নয়। তবে খনিজটি হাইড্রোক্সিল (পানি) জাতীয়।
গবেষণাপত্রের লেখক নটর ডেম বিশ্ববিদ্যালয়ের হেজিউ হুই বলেন, অ্যাপোলোর সংগৃহীত চন্দ্রশিলা পরীক্ষা করে আমরা হাইড্রোক্সিল গ্রুপের খনিজটি শনাক্ত করেছি। এ হাইড্রোক্সিল গ্রুপের উপস্থিতি মানে চন্দ্রপৃষ্ঠে ম্যাগমা সাগর প্রবাহের আগে পানির সাগরই প্রবাহিত ছিল। ম্যাগমার প্রবাহ এসে পানির প্রবাহকে নিশ্চিহ্ন করে দেয়। ১৯৭১ সালের ১ আগস্ট অ্যাপোলো-১৫ মিশনের কমান্ডার ডেভিড আর স্কট চাঁদের ওই শিলাখণ্ডটি সংগ্রহ করে পৃথিবীতে আনেন। ভূতাত্তি্বকদের মতে, চাঁদের ওই শিলাখণ্ডটি ৪০০ কোটি বছরের পুরনো।

এনজাইমে হার্ট অ্যাটাকের ঝুঁকি


সমকাল ডেস্ক
ডায়াবেটিস আছে এমন রোগীদের হার্ট অ্যাটাকের আশঙ্কা বেশি থাকে। যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এর কারণ জানা গেছে। ডায়াবেটিস আছে এমন ইঁদুরের ওপর গবেষণাটি চালান আইওয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা দেখেন ডায়াবেটিস আক্রান্তদের রক্তে সিএমকে২ (ক্যালসিয়াম/ক্যালমোডুলিন ডিপেন্ডেন্ট প্রোটিন কিনাস ২) নামে একটি এনজাইম অতিমাত্রায় বিদ্যমান।
গবেষণায় দেখা যায়, ডায়াবেটিস আক্রান্ত ইঁদুরের হৃদস্পন্দনের হার নাটকীয়ভাবে ধীরগতির হয়ে পড়ে। একই অবস্থা মানুষের ক্ষেত্রেও হয়। হার্ট অ্যাটাকে ডায়াবেটিস আক্রান্ত ইঁদুরের মৃত্যুর হার ডায়াবেটিস নেই এমন ইঁদুরের তুলনায় দ্বিগুণ।

বেশির ভাগ মৃত্যুর ক্ষেত্রেই হৃদস্পন্দনের ছন্দের অস্বাভাবিকতা পরিলক্ষিত হওয়ায় গবেষকরা হৃৎপিণ্ডের পেসমেকার কোষের ওপর গবেষণা চালান। এ ধরনের উচ্চ মৃত্যুহারের জন্য অক্সিডাইজড সিএমকে২ এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেসমেকার সেল এ ধরনের এনজাইমের মাত্রা বাড়িয়ে দেয় বলে দেখতে পান গবেষকরা। হৃদকোষে সিএমকে২ এনজাইমের সক্রিয়তা হ্রাস করে ডায়াবেটিসে আক্রান্তদের হার্ট অ্যাটাকে মৃত্যুর হার কমানো যায়। তাদের এ গবেষণার তথ্য জার্নাল অব ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন নামে একটি সাময়িকীতে প্রকাশ হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৩

প্রজন্ম জাগরণ

নির্ঘুম অপেক্ষায় শাহবাগ

গভীর রাতেও প্রতিবাদ-স্লোগানে জেগে থাকে শাহবাগের প্রজন্ম চত্বর।
গভীর রাতেও প্রতিবাদ-স্লোগানে জেগে থাকে শাহবাগের প্রজন্ম চত্বর।
ছবি: ফাইল ছবি
অচেনা পাখির ডাকও একসময় থেমে যায়। ব্যস্ত শহর ঘুমিয়ে পড়ে। শাহবাগের প্রজন্ম চত্বর ঘুমহীন অতন্দ্রপ্রহরী।
এ দৃশ্য কেবল এক দিনের নয়। ৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগ নির্ঘুম। দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত শাহবাগ ঘুমাবে না বলেই শপথ নিয়েছেন সেখানকার প্রতিবাদীরা।
সোমবার। রাত গভীর। শাহবাগের প্রজন্ম চত্বর দিন-রাতের ব্যবধান জানে না, জানে প্রতিবাদ। রাত যত গড়ায়, প্রতিবাদী কণ্ঠ তত জোরালো হয়। ক্লান্তি আর ঘুমকে ছুটি দিয়ে বজ্র কণ্ঠে স্লোগান ওঠে, ‘বুকের ভেতর জ্বলছে আগুন, সারা বাংলায় ছড়িয়ে দাও’, ‘তোমার আমার ঠিকানা, শাহবাগের মোহনা’, ‘একাত্তরে রেসকোর্স’, ‘তেরোতে শাহবাগ’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই’। শাহবাগের এই স্লোগানে রাতের নীরবতা ভাঙে। স্লোগানের তেজ ইথারে ছড়িয়ে পড়ে।

রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৩


তরুণদের আন্দোলনে টাকা দিচ্ছেন রিকশাচালক, ভিক্ষুক

খুলনা অফিস | তারিখ: ১১-০২-২০১৩


  • ফরিদপুরের আলীপুর ইমাম উদ্দীন স্কয়ারে বিক্ষোভ
    ছবি: প্রথম আলো
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
    ছবি: প্রথম আলো
  • নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে গানের মাধ্যমে ফাঁসির দাবি জানানো হয়
    নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে গানের মাধ্যমে ফাঁসির দাবি জানানো হয়
    ছবি: প্রথম আলো
  • রাজশাহী নগরের আলুপট্টি মোড়ের প্রতিবাদ সমাবেশে বিক্ষুব্ধ শিশু শিক্ষার্থীরা
    রাজশাহী নগরের আলুপট্টি মোড়ের প্রতিবাদ সমাবেশে বিক্ষুব্ধ শিশু শিক্ষার্থীরা
    ছবি: প্রথম আলো
  • দাবির সমর্থনে কুমিল্লা টাউন হলের মুক্ত মঞ্চে গণস্বাক্ষর সংগ্রহ
    দাবির সমর্থনে কুমিল্লা টাউন হলের মুক্ত মঞ্চে গণস্বাক্ষর সংগ্রহ
1 2 3 4 5
মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে খুলনা নগরের শিববাড়ি মোড়ে চলছে অবস্থান কর্মসূচি। আন্দোলনে যোগদানকারী তরুণ-তরুণীদের ঘরে ফেরার সময় নেই। গত বুধবার থেকে রাত-দিন রাস্তায় পড়ে আছেন তাঁরা, চালিয়ে যাচ্ছেন আন্দোলন-কর্মসূচি। আন্দোলনকারী এই তরুণদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন রিকশাচালক, পান বিক্রেতা, সবজি বিক্রেতা থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
গতকাল রোববার দুপুরে শিববাড়িতে অবস্থিত নির্দলীয় গণমঞ্চের সমাবেশে যোগ দিতে এসেছিলেন নগরের নিউমার্কেট এলাকার পানবিক্রেতা পিটার বাড়ৈ। তিনি বলেন, ‘আমি যুদ্ধ দেহিনি, মার কাছে শুনিছি। এই রাজাকার কত মুক্তিযোদ্ধার মাথা কাইটে ফেলিছে।

সংসদে প্রশ্নোত্তর

চার বছরে গুম-অপহরণের ঘটনা তিন হাজার ১৫৯টি

বর্তমান সরকারের চার বছরে তিন হাজার ১৫৯টি গুম ও অপহরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। জাতীয় সংসদে গতকাল রোববার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে সংসদে অনুপস্থিত বিএনপির জয়নাল আবদীনের (ফেনী-২) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
বিকেল পৌনে পাঁচটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। ওই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে দস্যুতা, অ্যাসিড নিক্ষেপ, নারী নির্যাতন, গুম, গবাদিপশু চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, শিশু নির্যাতন ও অপহরণের মতো মোট ৯৮ হাজার ১৮৪টি ঘটনা ঘটেছে। এর মধ্যে গুম ও অপহরণের ঘটনা তিন হাজার ১৫৯টি, নারী নির্যাতনের ঘটনা ৫০ হাজার ৬৬৯টি এবং ধর্ষণের ঘটনা ১২ হাজার ৭৫০টি। সর্বাধিক ৮৫৭টি ধর্ষণ এবং ৫২৯টি গুমের ঘটনা ঘটেছে ঢাকা মহানগর এলাকায়।

নবজাগরণ মঞ্চ ৬ দিন

প্রজন্মের পাঠশালা এখন শাহবাগ




যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের নবজাগরণকে নতুন মাত্রা দিয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো
বাংলাদেশের পাঠশালা এখন শাহবাগ। সদ্য স্কুল যাওয়া শুরু করেছে যে শিশু, স্কুলের দুরন্ত যে কিশোর, কলেজে ভর্তি হওয়া তরুণ, বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী যুবক, মানবদেহের ব্যবচ্ছেদ শিখতে আসা মেডিকেলের শিক্ষার্থী কিংবা জটিল হিসাব-নিকাশের অঙ্ক শেখা প্রকৌশলের ছাত্র সবার পাঠশালা এখন শাহবাগ।
এ পাঠশালায় ভর্তি হতে কোনো জটিলতা নেই। দরকার কেবল দেশপ্রেম আর প্রবল ইচ্ছা। আর সেটি আছে বলেই স্কুল-কলেজের পোশাক পরা বিভিন্ন স্কুলের হাজার হাজার ছাত্রের পদচারণে এখন মুখর শাহবাগের পাঠশালা।
কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত মঙ্গলবার বিকেলে শাহবাগ মোড়ে জড়ো হয় জনতা। এরপর শাহবাগের ‘প্রজন্ম চত্বর’-এ তৈরি হয় নবজাগরণ মঞ্চ। ছয় দিন ধরে নানা শ্রেণী-পেশার মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছেন। কিন্তু কয়েক দিন ধরেই শাহবাগ মাতিয়ে রেখেছেন বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রজন্মের জাগরণ

শিল্পের ছোঁয়া আন্দোলনে



শাহবাগের আন্দোলনে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন অনেক তরুণ চারুশিল্পী, যাঁরা রাঙিয়ে তুলছেন রাজপথ
ছবি: প্রথম আলো
ভবনের চিলেকোঠায় জ্বলছে প্রদীপ। সেই প্রদীপ কাগজের ঠোঙায় ভরা। প্রদীপের পর প্রদীপ সাজিয়ে সেখানে লেখা, ‘যুদ্ধাপরাধীর ফাঁসি চাই’। শুধু প্রদীপে নয়, চারুকলার সামনে রাজপথে, করিডরে, ফুটপাতে নানা রঙে লেখা এই দাবি। জনমানুষের সোচ্চার আন্দোলনকে নান্দনিক আর শৈল্পিক করার দায়িত্বটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা পালন করছে ক্লান্তিহীন।
উৎসব, পার্বণে কিংবা দাবি আদায়ের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা এগিয়ে থাকেন বরাবরই। এবারও পিছিয়ে নেই তাঁরা। অবিরাম চলছে তাঁদের কর্মযজ্ঞ। একদিকে শাহবাগ আর অন্যদিকে টিএসসি পর্যন্ত ছড়িয়ে থাকা আন্দোলনস্থলকে সাজিয়েছেন প্রতিবাদী চিত্র এঁকে।

জাগরণ

আমরা অপেক্ষা করছি

তারিখ: ১১-০২-২০১৩ (প্র/আ)

শুক্রবারের মহাসমাবেশের লাখো মানুষের বুকে জননী জাহানারাকে জাগ্রত দেখেছি। জনসমুদ্রের ঢেউ মুজিবের ভাষায় বলে উঠেছে, ‘আর দাবায়ে রাখবার পারবা না।’ অপশক্তির বিরুদ্ধে ভাসানীর জলদ কণ্ঠের হুংকার শুনেছি, ‘খবরদার, খামোশ!’। ‘তুই রাজাকার’ স্লোগানে কথা বলতে দেখেছি হুমায়ূন আহমেদকে। ইতিহাস জাগ্রত ছিল, সোনার বাংলা গানের তরঙ্গে বাঁধা ছিল বাংলাদেশ।
১.
তিনজন বৃদ্ধ রাস্তার মাঝখানে নীরব আসনে বসে আছেন। তাঁদের চারপাশ দিয়ে স্রোতের মতো মানুষের ঢল। মাঝের জনের অবিচলিত হাতের কাগজে বড় করে লেখা ‘অপেক্ষা’। দুই পাশের লুঙ্গি পরা দুজনের হাতে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি। হাতে পতাকা। বিকেলের সোনালি রোদ একজনের সফেদ দাড়িতে অপার্থিব আলো ছিটাচ্ছিল। প্রতিটা মহৎ জাগরণ এ রকম অলৌকিক মুহূর্তের জন্ম দেয়, কোনো কোনো দৃশ্য হয়ে ওঠে সেই জাগরণের আত্মা। তিন বৃদ্ধ মুক্তিযোদ্ধা বহু দূর থেকে এসে মঞ্চ খোঁজেননি, রাস্তার মালিকানা নিয়ে বসে গেছেন। তাঁদের কথা বলতে দেখিনি, একবারের জন্যও উঠে যেতে দেখিনি। তাঁদের বোবা অপেক্ষার জেদ আর প্রতিবাদের কাছে আমরা সেদিন নত হতে পেরেছিলাম। ৪২ বছরের অবিচারের পর তিন লুঙ্গি পরা মুক্তিযোদ্ধার বোবা ‘অপেক্ষা’য় আবেদন ছিল না, ছিল নতুন একাত্তরের চরমপত্র।

নবজাগরণ মঞ্চ ৬ দিন

এমন বাংলাদেশ কখনো দেখেনি কেউ

তারিখ: ১১-০২-২০১৩ rzrপ্রথম আলো


যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সপ্তাহের প্রথম কর্মদিবসে গতকালও শাহবাগ চত্বর ছিল লোকে লোকারণ্য। সন্ধ্যার পর জনস্রোতে পরিণত হয় পুরো এলাকা। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের ‘জয় বাংলা’ স্লোগানে শাহবাগ চত্বর হয়ে উঠেছিল নতুন এক রণাঙ্গন
ছবি: সাহাদাত পারভেজ
দুপুরের দিকে শাহবাগের নবজাগরণ মঞ্চ থেকে জানানো হলো নাম না-জানা একজন ভিক্ষুকের কথা। সারা দিন বায়তুল মোকাররম এলাকায় ভিক্ষা করে পেয়েছেন ৩৪৫ টাকা। সেই টাকা দিয়ে চিড়া আর গুড় কিনে নিয়ে এসেছেন শাহবাগ চত্বরে। যাঁরা আন্দোলন করছেন, তাঁরা যাতে না খেয়ে থাকেন। মঞ্চ থেকে এই মানুষটিকে শ্রদ্ধা জানিয়ে ঘৃণা জানানো হলো স্বাধীনতাবিরোধীদের, যাঁরা খাদ্যের মধ্যে হেরোইন পাচার থেকে শুরু করে নানাভাবে অবৈধ পথে অর্থ উপার্জন করছেন। কেবল উপার্জনই নয়, এই অর্থ ব্যবহারও হচ্ছে যুদ্ধাপরাধীদের বাঁচাতে।
আবদুল কাদের মোল্লার ফাঁসির দাবি জানাতে শাহবাগ চত্বরে অবস্থান নেওয়া শুরু হয়েছিল। সেই আন্দোলন এখন ছড়িয়ে গেছে সারা দেশে ও বিশ্বের নানা দেশে। যেখানে বাংলাদেশের মানুষ আছে, সেখানেই। দাবিও ব্যাপকতা পেয়েছে। এখন কেবল ফাঁসি নয়, স্বাধীনতাবিরোধী জামায়াতের রাজনীতি বন্ধের দাবি উঠেছে। আর গতকাল রোববার আন্দোলনের ষষ্ঠ দিনে দাবি উঠল স্বাধীনতাবিরোধীদের কেবল রাজনৈতিকভাবেই নয়, সামাজিক ও অর্থনৈতিকভাবেও বর্জনের ডাক দেওয়া হলো। এই আহ্বান এল বারবার, মূল মঞ্চ থেকে। আবার যাঁরা এই স্বাধীনতাবিরোধীদের সহায়তা করেন, তাঁদের বর্জনের।

  • তারুণ্যের জাগ্রত অহংকার এই অন্ধজন আলো ছড়াচ্ছেন সমাবেশে স্বতঃস্ফূর্ত সমাবেশের দুরন্ত প্রতীক
    তারুণ্যের জাগ্রত অহংকার এই অন্ধজন আলো ছড়াচ্ছেন সমাবেশে স্বতঃস্ফূর্ত সমাবেশের দুরন্ত প্রতীক
  • এই অন্ধজন আলো ছড়াচ্ছেন সমাবেশে
    এই অন্ধজন আলো ছড়াচ্ছেন সমাবেশে
  • স্বতঃস্ফূর্ত সমাবেশের দুরন্ত প্রতীক
    স্বতঃস্ফূর্ত সমাবেশের দুরন্ত প্রতীক
    ফাইল ছবি
  • তেজোদীপ্ত বর্ষীয়ান এই নারীও নেমেছেন রাজপথে
    তেজোদীপ্ত বর্ষীয়ান এই নারীও নেমেছেন রাজপথে
  • ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’
    ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’
  • ল্যাম্পপোস্টে ঝোলানো শহীদজননীর ছবি আঁকা প্ল্যাকার্ড, কেউ তুলে ধরেছেন জাতীয় পতাকা, কেউ এনেছেন যু
    ল্যাম্পপোস্টে ঝোলানো শহীদজননীর ছবি আঁকা প্ল্যাকার্ড, কেউ তুলে ধরেছেন জাতীয় পতাকা, কেউ এনেছেন যুদ্ধাপরাধীর কুশপুতুল। দাবি একটাই—কাদের মোল্লার ফাঁসি চাই
  • যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গগনবিদারী স্লোগানে গতকালও ভোর থেকে প্রকম্পিত হয়েছে রাজধানীর শাহ�
    যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গগনবিদারী স্লোগানে গতকালও ভোর থেকে প্রকম্পিত হয়েছে রাজধানীর শাহবাগ চত্বর। দিনভর গান, কবিতা, নাটক, আবৃত্তি, ব্যঙ্গচিত্র, পোস্টার আর কার্টুন প্রদর্শনীর মাধ্যমে যুদ্ধাপরাধীদের প্রতি ঘৃণা জানিয়েছে বিভিন্ন শ্রেণী-পেশার নানা বয়সী মানুষ। টানা দুই দিনের নির্ঘুম চোখ, ক্লান্ত শরীরও দমাতে পারেনি এই তরুণীর মতো হাজারো তরুণের কণ্ঠের জোর
    ছবি: সাহাদাত পারভেজ
1 2 3 4 5 6 7
ঢাকার শাহবাগ থেকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার। চট্টগ্রামের প্রেসক্লাব চত্বর থেকে রাজশাহীর আলুপট্টি মোড়। খুলনার শিববাড়ি মোড় থেকে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনার। বগুড়ার সাতমাথা থেকে যশোরের চিত্রা মোড়। কুমিল্লার কান্দিরপাড় থেকে কুষ্টিয়ার থানা মোড়। এই বাংলাদেশ প্রতিবাদের সুতায় গাঁথা। এই প্রতিবাদ তরুণের, যুবকের, প্রৌঢ়ের। এই প্রতিবাদ ভ্রাতা-ভগ্নি-মায়ের। এই প্রতিবাদ সারা বাংলার।
মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি আদায়ে শাহবাগ থেকে এর শুরু। চলছে টানা তিন দিন। মাঝে নির্ঘুম টানা দুই রাত। দুই দিনের হরতাল শেষে গতকাল বৃহস্পতিবার ছিল সপ্তাহের শেষ কর্মদিবস। তাতে জমায়েত কমেনি। ভোর থেকে গগনবিদারী স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়েছে রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র শাহবাগ চত্বর। চার রাস্তার মোড়টিকে ঘিরে নতুন প্রজন্ম যেন যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনকে দিয়েছে নতুন মাত্রা।

ব্লগ, ফেসবুকেও চলছে আন্দোলন

প্রথম আলো- ০৮-০২-২০১৩



কাদের মোল্লার ফাঁসিসহ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বদলে গেছে ফেসবুক ও বাংলা ব্লগের চেহারাও। ফেসবুক ও বাংলা ব্লগে এখন নতুন জাগরণ। নতুন চেতনা।
চার দিন ধরে শাহবাগে চলছে আন্দোলন। চলছে লড়াই। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে শাহবাগে শপথ নিয়েছেন লাখো জনতা। ব্লগাররা সেখানে রয়েছেন প্রথম দিন থেকেই। শুরুটাও তাঁদেরই। যাঁরা রাজপথে গিয়েছেন, আন্দোলনে শামিল হয়েছেন, অথবা যাঁরা আন্দোলনে শামিল হতে পারেননি, ফেসবুক ও বাংলা ব্লগে তাঁরাও তুলেছেন ঝড়।

ফেসবুক নিয়ে বাবা-মেয়ের চুক্তি!

অনলাইন ডেস্ক | তারিখ: ০৭-০২-২০১৩ (প্র/আ)


ফেসবুক থেকে দূরে থাকতে এ চুক্তিপত্রে সই করেছে ১৪ বছর বয়সী এক কিশোরী
ফেসবুক থেকে দূরে থাকতে এ চুক্তিপত্রে সই করেছে ১৪ বছর বয়সী এক কিশোরী
ফেসবুক আসক্তি কি সহজে দূর হয়? তবে ফেসবুকের ব্যবহার বন্ধ রাখলে যদি পয়সা আসে বা আয় হয় তবে হয়তো সম্ভব। ফেসবুক থেকে দূরে থাকতে রীতিমত চ্যালেঞ্জ নিয়ে বসেছে যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের এক কিশোরী। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এ তথ্য জানিয়েছে।
১৪ বছর বয়সী র্যাচেল বেয়ার তাঁর বাবার সঙ্গে চুক্তি করে একটি চুক্তিপত্রে স্বাক্ষরও দিয়েছে। তাঁর বাবার সঙ্গে ২০০ মার্কিন ডলারের চুক্তি করেছে র্যাচেল। চুক্তিপত্র অনুযায়ী, ফেসবুক থেকে পাঁচ মাস দূরে থাকবে র্যাচেল । আর এই চ্যালেঞ্জে জিতলে তাঁর বাবা তাঁকে ২০০ ডলার দেবেন।
চুক্তিপত্র অনুযায়ী ৪ ফেব্রুয়ারি থেকে ২৬ জুন পর্যন্ত ফেসবুক থেকে দূরে থাকতে হবে র্যাচেলকে। এ সময়ের মধ্যে র্যাচেল তাঁর বাবার কাছে ফেসবুক অ্যাকাউন্টটি হস্তান্তর করবে এবং তার বাবা পাসওয়ার্ড পরিবর্তন করে অ্যাকাউন্টটি অচল করে দেবেন।

সর্পগ্রাম জিসিকিয়াও

তারিখ: ০৭-০২-২০১৩



চীনের নিরিবিলি গ্রাম জিসিকিয়াও। কয়েক দশক আগে কৃষিকাজ ও মৎস্য চাষই ছিল এখানকার মানুষের প্রধান জীবিকা। কিন্তু পরিস্থিতি এখন বদলে গেছে। গ্রামজুড়েই মানুষ বিষধর সাপ পুষছে। ভালো উপার্জনও করছে।
বর্তমানে ওই গ্রামে সাপের সংখ্যা প্রায় ৩০ লাখ। কেউ একটা পুষছে তো অন্য কেউ পুষছে তিন হাজার সাপ। গ্রামের সর্বত্র কিলবিল করা সাপের মধ্যে অজগর ছাড়াও রয়েছে বিষধর জাত সাপ ও গোখরা।
শতাধিক সাপ রয়েছে এমন খামারগুলোতে কাঠের ছোট বাক্সে সাপ রাখা হয়। আর এসব বাক্স একটির ওপর আরেকটিকে স্তূপ করে রাখা হয়।

সংসদে প্রশ্নোত্তর

নারী ধর্ষণের মাত্রা বাড়ছে আশঙ্কাজনক হারে

তারিখ: ০৭-০২-২০১৩
দেশে নারী, বিশেষ করে কিশোরী ধর্ষণের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ধর্ষক বা অপরাধীদের বিরুদ্ধে তৃণমূল পর্যায়ে গণসচেতনতামূলক কাজ জোরদার করা হচ্ছে।
জাতীয় সংসদে গতকাল বুধবার প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, নারীর প্রতি সহিংসতা, বৈষম্য, অবিচার এবং নারী উন্নয়নের অন্যান্য প্রতিবন্ধকতার মধ্যে ধর্ষণ অন্যতম। এর ফলে নারী ও শিশুরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। ধর্ষণের কারণে শুধু নারীরাই ক্ষতিগ্রস্ত হন না, দেশের উন্নয়ন অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়।